• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  রাজশাহী কলেজ অডিটোরিয়াম কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজশাহী কলেজের প্রাক্তন এইচএসসি শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Advertisements

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এবং রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহা. হাবিবুর রহমান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফারজানা আশরাফী নীলা, ডা. মোঃ রানা মাহফুজুল হক, ড. মোঃ সাহেদ জামান, আবু হাসান মোঃ তোজাম্মেল হক (চপল), মুস্তারী জাহান কাকলী এবং রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।


আরো খবর