গোদাগাড়ীতে বিজিবির অভিযানে ২৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী থানার খোলাবোনা এলাকার পদ্মা নদীর পাড় থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে কোনো লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে পদ্মার পাড়ের একটি ঝাউ বাগানে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে ঝাউ বাগানের মধ্যে লুকানো অবস্থায় একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খুলে তার ভেতর থেকে ২৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।