• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পরিত্যক্ত আ.লীগ অফিসে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
নগরীতে পরিত্যক্ত আ.লীগ অফিসে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন
নগরীতে পরিত্যক্ত আ.লীগ অফিসে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন

রাজশাহী মহানগরীর আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ে মুজিব পাবলিক টয়লেট’ নামে প্রতীকী উদ্বোধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে এই কর্মসূচি পালন করা হয়।

Advertisements

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, গত ১৭ বছরের জুলুম-নির্যাতনের পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। রাজশাহীতেও আন্দোলনের সময় শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আঞ্জুমসহ অনেকেই প্রাণ দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখনো একজন আহত কর্মীর মেরুদণ্ডে গুলি রয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, এত নির্যাতনের পরও আওয়ামী লীগ আবারও রাজশাহীতে তাদের অফিস চালু করার ঘোষণা দিয়েছে, যা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। যে কার্যালয়টি একসময় সন্ত্রাসীদের আতুরঘর হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটিকে আমরা প্রতীকীভাবে মুজিব পাবলিক টয়লেট হিসেবে উদ্বোধন করেছি।

সংগঠনটির নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিগগিরই একটি স্মারকলিপি দেওয়া হবে, যাতে ওই স্থানে স্থায়ীভাবে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। এতে নগরবাসী উপকৃত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ সময় সাম্প্রতিক গণভোট ও জাতীয় নির্বাচন প্রসঙ্গেও তারা বক্তব্য দেন। নেতারা বলেন, জনগণের রায় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা অবমূল্যায়নের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না এবং প্রয়োজনে আবারও রাজপথে নামবে। এ সময় তার সঙ্গে জেলা কমিটির আরও দুই নেতা উপস্থিত ছিলেন।


আরো খবর