• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবিতে দুটো নতুন বাসের যাত্রা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
রাবিতে দুটো নতুন বাসের যাত্রা উদ্বোধন
রাবিতে দুটো নতুন বাসের যাত্রা উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহণ বহরে আরো দুটো নতুন বাস যুক্ত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন। রাবির চলতি অর্থবছরের বাজেট থেকে প্রতিটি ৪২ আসনবিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৬টি।

Advertisements

বাস দুটো উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ। বাস উদ্বোধনের পর প্রসঙ্গক্রমে উপাচার্য জানান যে, বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য আধুনিক সুবিধা সংবলিত দুটো অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


আরো খবর