• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রাবাস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন হয়।

Advertisements

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ আবু ইউনুছ আলী। উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত-ই-আফরোজ।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল ইসলাম। এছাড়াও যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, কাউসার হামিদ ও মুজাহিদ আরাফাতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠান সফল করতে নিরলস কাজ করেন।
আয়োজক সংগঠন রাজশাহী কলেজ ছাত্রদলের রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার আদর্শ ও আপোষহীন সংগ্রামকে ধারণ করেই ছাত্রদল আগামীর পথ চলবে। আজকের এই ইফতার মাহফিল যেমন আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেছে, তেমনি দেশনেত্রীর বিদেহী আত্মার জন্য দোয়া করা আমাদের পবিত্র দায়িত্ব।

মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আরো খবর