• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ফলের দাম চড়া

আব্দুল আলিম
সর্বশেষ: রবিবার, ১ মার্চ, ২০২৬
রাজশাহীতে ফলের দাম চড়া
রাজশাহীতে ফলের দাম চড়া

রোজায় রাজশাহীর ফলের বাজার বেশ চড়া। আকাশচুম্বী দামের চাপে মধ্যবিত্ত পরিবারের অনেকেই ফল কিনতে পারছেন না। দোকানে ফল সাজানো থাকলেও ক্রেতার উপস্থিতি কম, যারা আসছেন তারাও দাম শুনে ফিরে যাচ্ছেন। রোববার নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর মোড় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেটসংলগ্ন ফলের দোকানগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিক্রেতারা বলছেন, রমজান হলেও বিক্রি প্রত্যাশিত নয়।

Advertisements

১০ দিনের ব্যবধানে কেজিতে ২০-৫০ টাকা বৃদ্ধি
বাজার ঘুরে দেখা যায়, গত ১০ দিনের তুলনায় বেশিরভাগ ফলের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। আপেল আগে ২৮০-৩০০ টাকায় বিক্রি হলেও এখন ৩২০-৩৪০ টাকা কেজি, বেদানা ৪৫০-৪৭০ টাকা থেকে বেড়ে ৫০০-৫২০ টাকায় পৌঁছেছে, আঙুর ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা আগের চেয়ে ২০-৩০ টাকা বেশি। কমলা যা তুলনামূলক কম দামে পাওয়া যেত সেটিও এখন ৩৫০-৩৮০ টাকা কেজি। তরমুজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বর্তমানে ৩৫০ টাকার নিচে মানসম্মত কোনো ফল নেই বলবেই চলে।

ফল কিনতে আসা রফিক হোসেন বলেন, দিন দিন সবকিছুর দাম বাড়ছে। ফলের দাম এত বেশি যে ইফতারিতে ফল রাখা সম্ভব হচ্ছে না। সারাদিনের ইনকাম দিয়ে এক কেজি ফল কিনতেই কষ্ট। মনে হয় ফল সবার জন্য না শুধু দেখে যাওয়ার জন্য। লক্ষ্মীপুর মোড়ে এক রোগীকে দেখতে এসে আব্দুস সাত্তার বলেন, এক কেজি বেদানা কিনব ভেবেছিলাম। দাম শুনে মাথার ওপর দিয়ে গেছে। এত দাম হলে কিভাবে খাব? খালি হাতে গেলে লজ্জা লাগে, আবার এত দাম দিয়ে কেনাও সম্ভব না।
সাহেববাজারে বাজার করতে আসা আসলাম হোসেনের বলেন, ফলের দাম শুনলেই মাথা গরম হয়ে যায়। মনে হয় টাকা বুঝি গাছে ধরে! এত টাকা দিয়ে ফল কেনার সামর্থ্য নেই। না খেয়ে থাকব, তবু কিনতে পারব না।

রাজশাহী মেডিকেল কলেজ গেটসংলগ্ন ফল বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, পাইকারি বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, তাই খুচরায় কিছুটা বেড়েছে। তবে রমজানে যে পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল, সে তুলনায় বিক্রি কম। মানুষ দাম শুনে চলে যাচ্ছেন। তিনি আরও জানান, ফলের দাম আগে থেকেই তুলনামূলক বেশি ছিল। বর্তমানে কিছুটা বেড়েছে, তবে ব্যবসায়ীদের দাবি খরচ বাড়ার কারণেই দাম সমন্বয় করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানিনির্ভর ফলের ক্ষেত্রে ডলারের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় ও পাইকারি বাজারে সরবরাহ সংকট সব মিলিয়ে দাম বাড়ছে। এছাড়া রমজানকে ঘিরে চাহিদা বাড়ার আশঙ্কায় আগাম মূল্যবৃদ্ধির প্রবণতাও থাকতে পারে বলে ধারণা করছেন ক্রেতারা।

নগরীর বিভিন্ন এলাকার ক্রেতারা বলছেন, রমজান এলেই ফলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। বাজারে কার্যকর নজরদারি থাকলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও মূল্যতালিকা যাচাই করা হলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। অন্যথায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য ফল খাওয়া বিলাসিতায় পরিণত হবে।
রমজানের সংযম ও সহমর্মিতার মাসে ফলের বাজারে এই অস্থিরতা মধ্যবিত্তদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। ইফতার টেবিলে ফল রাখা এখন অনেক পরিবারের জন্য স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। বাজারে কার্যকর মনিটরিং ও নিয়ন্ত্রণ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।


আরো খবর