• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে চর আষাড়িয়াদহ বাসীর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহীতে চর আষাড়িয়াদহ বাসীর ইফতার মাহফিল
রাজশাহীতে চর আষাড়িয়াদহ বাসীর ইফতার মাহফিল

রাজশাহীতে চর আষাড়িয়াদহ সচেতন যুব সমাজ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা ডাসকো অফিসের অপজিটে অবকাশ -২ এ আয়োজন করা হয়।

Advertisements

ইফতার মাহফিলে রাজশাহীর বিভিন্ন স্থানে কর্মরত পেশাজীবী, শিক্ষার্থী ও চরের বাসিন্দারা অংশ নেন। রাজশাহীর বুকে যেন এক টুকরো চর আষাড়িয়াদহ মিলিত হয়েছে এমন আবেগঘন অনুভূতির কথা জানান উপস্থিতরা। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আমরা চরের জন্য ঐক্যবদ্ধ। দল-মত নির্বিশেষে চরের মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। আজকের এই মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

তারা আরও বলেন শহর আমাদের থেকে অনেক এগিয়ে এ কথা সত্য। তবে আমরা পিছিয়ে থাকব না, মনোবল হারাব না। বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা দেশের নাগরিক, আমরাও সমান অধিকার প্রাপ্য। নিজেদের মা-মাটি ও জন্মভূমির উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে চরের শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে সংগঠিত করবে। অনুষ্ঠানে চর আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহীর কাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই, চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান সহ অনেক।


আরো খবর