• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টায় বোয়ালিয়া থানা পুলিশ ফুদকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত হলেন আরিফিন ইসলাম (৩৪) নগরীর রামচন্দ্রপুর গ্রামের সাধুরমোড় এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে, মো: ডলার (৩৫) শেখেরচক গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে, আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত (২৮) হোসনীগঞ্জ গ্রামের মৃত হাসানের ছেলে। সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা।

শনিবার দুপুরে আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আরিফিনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর ২ আসামি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো খবর