রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজশাহী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় “রামেক বসন্ত বিলাস-১৪৩২” পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, ড্যাব রাজশাহী জেলার সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রামেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আমরি মীম, সাধারণ সম্পাদক ডা. রিমন আলী এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। বসন্তের গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে চারপাশ। রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ ধারণ করে এক অনন্য উৎসবমুখর আবহ।
আয়োজকরা জানান, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।