• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাংবাদিক কামাল মালিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
সাংবাদিক কামাল মালিক মারা গেছেন
সাংবাদিক কামাল মালিক মারা গেছেন

রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক (৫৫) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর হড়গ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন।

Advertisements

গত ৩০ জানুয়ারি নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম এলাকার ভাড়া বাসা থেকে কামাল মালিক ও তার স্ত্রী রওশন আরাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর রওশন আরাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শংকর জানান, ৩০ জানুয়ারি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর থেকে সেখানেই কামাল মালিকের চিকিৎসা চলছিলো। এর মধ্যে কয়েকদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা যান। যেহেতু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কামাল মালিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,  মঙ্গলবার দুপুরে নগরীর মহিষবাথান কবরস্থানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হতে পারে। পরে সেখানেই দাফন সম্পন্ন হবে।

এদিকে কামাল মাল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক রাজশাহী সংবাদ পরিবার। দৈনিক রাজশাহী সংবাদের প্রকাশক ও সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।


আরো খবর