• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মিনু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মিনু
রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মিনু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দোয়া কর্মসূচীতে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা রাজশাহী-২ (সদর) আসনে নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনু।

শুক্রবার পবিত্র জুম্মার নামায আদায়ের পর দোয়া মিলিত হন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় মিনু এমপি নির্বাচিত হওয়ায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন এবং রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহীবাসীর কল্যাণে এবং বাসযোগ্য নগর গড়ে তোলার কথাও জানান। এর আগে বৃহস্পতিবার রাতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলের চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেখানো পথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।

গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং সেই সঙ্গে সঙ্গে ৩১ দফার মধ্য দিয়ে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য। দেশের মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাস্থল সুনিশ্চিত করা হবে। অথনীতিকে সমৃদ্ধশীল ও শক্তিশালী করা হবে। রাজশাহীবাসীর আমি সন্তান। আমার পিতৃতুল্য মুরুব্বিরা, আমার বোনেরা, আমার ছোট ভাইয়েরা। তারা আমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মান আমি রক্ষা করবো। তারা আমার প্রতি যে আস্থা রেখেছেন আমি তাদের আস্থা ও প্রত্যাশা পূরণ করা জন্য সংসদে রাজশাহীর সন্তান হিসেবে আমি লড়াই করে সকল দাবি সুনিশ্চত করবো।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে এমপি পদে মনোনয়ন দেয়। এরপর ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ১ লাখ ৩৭০টি ভোট পান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই নির্বাচনে বাকি প্রার্থীদের জামানত বাজেয়াপ্রাপ্ত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচীতে শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. ওয়ালিউল হক রানা, সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বারের সভাপতি এ্যাড. আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরো খবর