• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু

বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ৩ নং ওয়ার্ডের বহরমপুর মোড় থেকে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, রাজশাহীর মানুষ উন্নয়ন চায়, কিন্ত সেই উন্নয়ন হতে হবে সবার জন্য। কোনো বৈষম্য নয়, কোনো দুর্নীতি নয়—স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে। দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষ নানা সমস্যায় ভুগছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবন্থা, বিশুদ্ধ পানির সংকটসহ মৌলিক নাগরিক সেবাগুলোতে ঘাটতি রয়েছে।

আমি নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবো। যুবসমাজের কথা উল্লেখ করে মিনু বলেন, যুবকরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। তাদের জন্য শিক্ষা, খেলাধুলা ও কর্মসং¯’ানের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে। গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, মিনু একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে ৩ নং ওয়ার্ডে নতুন করে উন্নয়নের ধারা সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থী মিনুর বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের কথা শোনে এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করেন।
শেষে প্রার্থী মিনু এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে একটি আধুনিক ও মানবিক নগরীতে রূপান্তর করতে চাই।

এ সময় মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। গণসংযোগে প্রার্থী মিনুর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ৩ নং ওয়ার্ডের বহরমপুর, দাসপুকুর, ডিঙ্গাডোবা, ব্যাক কলোনী, ভাটাপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। এই ওয়ার্ডের গনসংযোগে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভোটাররা মিনুকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান। মিনুর এই গণসংযোগে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ব্যাপক মানুষ রাস্তায় নেমে আসে। সবাই মিনুকে একনজর দেখতে ভিড় জমান। মিনুকে কাছে পেয়ে তারা উল্লাস প্রকাশ করেন। উচ্ছসিত হয়ে পড়েন নেতাকর্মীসহ সাধারণ মানুষজন।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক নাজির হাসান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, রোববার বিকেলে নগরের ২৯ নং ওয়ার্ডের খোজাপুর গোরস্থান থেকে বিএনপি প্রার্থী মিজা

নুর রহমান মিনু বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। এ সময় মিনু বলেন, আগামী নির্বাচনে আমরা সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে ভোট দেবেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকুন। যাতে ১২ তারিখের নির্বাচনে বিপুল ভোটে আপনাদের প্রার্থী জয়লাভ করে। পরে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং ভোট, দোয়া প্রার্থনা করেন। স্থানীয়রা মিনুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মিনু হাসিমুখে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ধানের শীষ প্রতীকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। আনন্দ-উল্লাসে গণসংযোগ কর্মসূচী করেন নেতাকর্মীরা।

গণসংযোগে মতিহার থানা বিএনপি ও ২৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৩ ও ২৯ নং ওয়ার্ড ছাড়াও মিনুর পক্ষে মহানগরজুড়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন। বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীরা এসব কর্মসূচী পালন করেন।


আরো খবর