• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ আজীবন পবা মোহনপুরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মিলন চারঘাটে আবু সাঈদ চাঁদের পক্ষে ছাত্রদলের প্রাচারণা তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো: মিনু নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ইনকিউবেশন হাব চালু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত
রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর চৈতির বাগানে দিনব্যাপী এই মিলনমেলায় কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজশাহীতে তাদের চাকরি জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য ড. খন্দকার ফেরদৌস আলমের সভাপতিত্বে মিলন মেলায় স্মৃতিচারণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য প্রদ্যুৎ কুমার সরকার ও জাহাঙ্গীর আলম, সাবেক কর কমিশনার দবির উদ্দিন ও হাসানুজ্জামান, রাজশাহী কর আপীল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মাহবুবুজ্জামান।

সূচনা বক্তব্য রাখেন এমদাদুল হক ও মোহাম্মদ মকবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন শাহাদাত হোসেন খান ও মোঃ আব্দুল খালেক। মিলন মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজুল ইসলাম ও শওকত আলী। মিলন মেলায় দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন। মিলন মেলায় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। প্রতি বছর এ ধরণের মিলনমেলা আয়োজনের জন্য তারা আহ্বান জানান।


আরো খবর