• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ আজীবন পবা মোহনপুরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মিলন চারঘাটে আবু সাঈদ চাঁদের পক্ষে ছাত্রদলের প্রাচারণা তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো: মিনু নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ইনকিউবেশন হাব চালু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ

রাজশাহীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দাড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে। তরুণদের নেতৃত্বেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তাই শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত করা হবে।

শনিবার সকাল সাড়ে ৮টায় পবা উপজেলার হরিপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে নয়—মর্যাদা ও যোগ্যতার সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুণদের শক্তিকে কাজে লাগিয়েই স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। এই লক্ষ্য অর্জনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহের কথা তুলে ধরে অধ্যাপক আবুল কালাম আজাদ আরও বলেন, জনগণের প্রার্থী হিসেবে যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে জনগণ আমাকেই ভোট দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে, শ্রমিক পাবে শ্রমের ন্যায্য মূল্য। কেউ হাত পাতবে না—কেবল কাজের সুযোগ থাকবে। মা-বোনেরা ঘরে ও বাইরে নিরাপদে চলাফেরা করবে, আর সকল শিশুর শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র। এদিন তিনি পবা উপজেলার নবগঙ্গা কাঁঠালবাড়িয়া ও হরিপুর বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। দুপুরের পর কাটাখালী ইউনিয়ন ও হরিয়ান ইউনিয়নেও গণসংযোগ চালান তিনি।

গণসংযোগের শেষ পর্যায়ে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয়। এটি ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধারের সুযোগ পাবে।


আরো খবর