রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে উপজেলা ছাত্রদল। শনিবার বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব শাহিন ও আরিব মাহমুদ নেতৃত্বে চারঘাট পৌরসভার সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি চারঘাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় ছাত্রদল নেতারা আসন্ন নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাইদ চাঁদকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে আরিব মাহমুদ বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দেশ নায়ক তারেক রহমান আপনাদের জন্য আমাদের প্রতিশ্রতি গুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ্। তাই ১২ তারিখ সারা দিন দল বেধে আপনারা ধানের শীষে ভোট দেবেন। বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। আগামী দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে আপনাদের প্রথ্যন্ত অঞ্চলে আপনাদের দৌড় গোড়ায় পৌছে দেয়া হবে চিকিৎসাসেবা। ফ্যামেলি কার্ড, কৃষিকার্ড, রাত বিরাত কষ্ট করে আর উপজেলা সদরে ছুটতে হবে না। বেকার সন্তানদের নিয়ে আর চিন্তা করতে হবে না।
শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থ করা হবে। আর যাদের চাকুরী হবে না, তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করে আত্মনির্ভশীল করে গড়ে তোলা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আওয়াল (রানা) সহ বিভিন্ন্ন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায় যুগ্ম আহ্বায়ক বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।