জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সমূহে বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হলেও ঐদিন সাপ্তাহিক ছুটি থাকায় রুয়েট প্রশাসন শনিবার অনুষ্ঠানটির আয়োজন করে।