• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে গবেষণার নির্দেশ রুয়েট উপাচার্যের

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে গবেষণার নির্দেশ রুয়েট উপাচার্যের
রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে গবেষণার নির্দেশ রুয়েট উপাচার্যের

রাজশাহী প্রকৌশবাল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, লক্ষ্য নির্ধারণ করে আমাদের রিসার্চগুলো হওয়া উচিত। রিসার্চগুলোর মাধ্যমে আমরা কোথায় যেতে চাই? এর মাধ্যমে আমরা কি লক্ষ্য অর্জন করতে চাই। টুলসের কোন ঘাটতি আছে কি না? আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের কোথায় নিয়ে যেতে চাই? আমাদের দেশের যে চাহিদা তা গবেষণার মাধ্যমে পুরণ হচ্ছে কি না? এসব বিষয় নির্ধারণ করতে হবে। গবেষণার স্থায়ীত্বকালের দিকে লক্ষ্য রাখতে হবে।

Advertisements

রাজশাহী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে এই কথা বলেন। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে প্রোগ্রেস সেমিনার শীর্ষক সেমিনারের আয়োজন করে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. নুরুল ইসলাম, এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭১ জন গবেষক শিক্ষকেরা অংশ নিবেন। সেমিনারের প্রথম দিনে (শনিবার) সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। আজ রোববার ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রকল্পগুলোর উপস্থাপনার মাধ্যমে সেমিনারটি শেষ হবে।


আরো খবর