• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সর্বোচ্চ গোলদাতা মাশরাফিকে নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিতেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
সর্বোচ্চ গোলদাতা মাশরাফিকে নাগরিক সংবর্ধনা
সর্বোচ্চ গোলদাতা মাশরাফিকে নাগরিক সংবর্ধনা

ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে মহাখালী একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় মাশরাফি ইসলামকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার আফি নেপালপাড়া স্কুল মাঠে আফি নেপালপাড়া অগ্রদূত সংঘের উদ্যোগে আয়োজিত সিনিয়র ও জুনিয়র পর্যায়ের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ দর্শকসারিতে বসে উপভোগ করেন মাশরাফি ইসলাম।

Advertisements

খেলা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তরুণ ফুটবলার মাশরাফি ইসলামকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মাশরাফি আমাদের আইকন, তিনি এলাকার গর্ব। অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। আমরা বিশ্বাস করি, আগামীতে তিনি জাতীয় দলে খেলে দেশের নেতৃত্ব দেবেন।

সংবর্ধনায় নিজের অনুভূতি প্রকাশ করে মাশরাফি ইসলাম বলেন, এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো এলাকাবাসীর। আমি দেশের জন্য কিছু করতে চাই, আমার গ্রামের জন্য কিছু করতে চাই। খেলার পথে কোনো মঞ্চ ছিল না—এই গ্রাম থেকেই আমার যাত্রা শুরু। এখান থেকেই আমি ঢাকার মাঠে খেলার সুযোগ পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি কখনো অহংকারী না হই এবং নিজের শিকড় ভুলে না যাই। এই খেলাধুলার মাধ্যমেই আমি আমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ২নং হুজুরীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার ফারুক, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, নওগাঁ পত্নীতলার ইনস্ট্রাক্টর আহসান হাবিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ২নং হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম এবং হুজুরীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রাসেল রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো খবর