• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গণতন্ত্র রক্ষা ও কৃষকদের কল্যাণে ধানের শীষে ভোট দিন: শরীফ উদ্দীন

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
গণতন্ত্র রক্ষা ও কৃষকদের কল্যাণে ধানের শীষে ভোট দিন: শরীফ উদ্দীন
গণতন্ত্র রক্ষা ও কৃষকদের কল্যাণে ধানের শীষে ভোট দিন: শরীফ উদ্দীন

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। শুক্রবার বিকাল ৪টার দিকে মাটিকাটা ইউনিয়নের গোপালপুর গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি বলেন, আমাকে ভোট দেওয়া মানে মরহুম ব্যারিস্টার আমিনুল হক, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান করা।

শরীফ উদ্দীন বরেন্দ্র অঞ্চলের প্রধান সমস্যা হিসেবে পদ্মা নদীর ভাঙন ও পানির সংকটকে উল্লেখ করেন। তিনি জানান, ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায় এবং গঙ্গা ব্যারেজ নির্মাণের মাধ্যমে এই সংকট সমাধান করা হবে। এছাড়া চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষকদের জন্য হিমাগার নির্মাণ এবং তরুণদের কর্মসংস্থান তার নির্বাচনী অঙ্গীকারের অংশ।

তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং কৃষি খাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিকল্প নেই। তিনি বরেন্দ্র অঞ্চলের মাটি ও মানুষের অধিকার রক্ষায় সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সভায় উপস্থিত ছিলেন মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল করিম টুকু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম ও রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিব রাজিবসহ স্থানীয় নেতাকর্মীরা।


আরো খবর