• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গোদাগাড়ীতে একটি ওয়াটার পার্কে বেড়াতে গিয়ে ওয়েভ পুলে নেমে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

নিহত স্কুলছাত্রের নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। তিনি বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মো. আবু হাসিব সোহরাওয়ার্দী। আবিদ বর্তমানে বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার পীরগঞ্জ থানার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাফিনা ওয়াটার পার্কে যান। দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকেলে কয়েকজন শিক্ষার্থী ওয়েভ পুলে নামেন। এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনাটি টের পেয়ে তার সহপাঠীরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী উপজেলার প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত শিক্ষার্থীর মরদেহ গোদাগাড়ী মডেল থানায় আনা হয়।

স্থানীয়দের অভিযোগ, সাফিনা ওয়াটার পার্কে নিরাপত্তা ও তদারকির ঘাটতি রয়েছে। বিশেষ করে ওয়েভ পুল এলাকায় পর্যাপ্ত লাইফগার্ড, সতর্কতামূলক নির্দেশনা ও জরুরি উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে বলে জানান তারা। তাদের দাবি, দ্রুত ও সঠিকভাবে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত শেষে যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর