• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জামায়াতকে যুগ যুগ ধরে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে: ডা: শফিকুর রহমান

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
জামায়াতকে যুগ যুগ ধরে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে: ডা: শফিকুর রহমান
জামায়াতকে যুগ যুগ ধরে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে: ডা: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন আমার আইডি হ্যাক করে গত কয়েক দিন থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা দেশকে গোলাম করে রাখতে চায়, পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি সনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে। জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে। কিন্তু এখন আর তা হতে দেয়া হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম; এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। নারীদের নিরাপত্তা নিয়ে আমিরে জামায়াত বলেন নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সেই পরিবেশ বাংলাদেশে তৈরী করা হবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না। মায়ের অপমান হলে যুবকরা আবারও গর্জে উঠবে।

Advertisements

বেকারদের উদ্দেশ্যে ডা: শফিকুর রহমান বলেন আগস্টে যেসব ছেলে-মেয়ে ও যুবকরা রাস্তায় নেমে সংগ্রাম করেছিল তারা কখনো বেকার ভাতা চাইনি। কিন্তু এখন কেন দিতে চাওয়া হচ্ছে। তবে আমরা তাদের পেশায় দক্ষতা করে গড়ে তুলবো। কাজ করো দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। আমীর ডা. শফিকুর রহমান আরো বলেন, পুরো উত্তরাঞ্চলে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষণায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। যাতে তারা বাড়ির খেয়ে পরে উপার্যন করতে পারে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ জেলা জামায়েতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। জেলা জামায়েতে ইসলামের আমীর খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এছাড়া জেলার ১১টি উপজেলা থেকে কয়েক লাখ জামায়াত সমর্থিতরা এটিম মাঠের সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে পুরুষদের পাশাপাশি হাজার হাজার মহিলা সমর্থকরাও সমাবেশে অংগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি জেলার ৬টি আসনের জামায়াত মনোনিত প্রার্থীদের জনগনের সাথে পরিচয় করে দিয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময় তিনি আগামীর ইনসাফমূলক সরকার গঠন করতে হলে এবং একটি বৈষম্যহীন সুশাসনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।


আরো খবর