• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: মিনু গণভোটে ‘হ্যাঁ’ আর দাড়িপাল্লা জিতলেই, জিতবে জনগণ- আবুল কালাম আজাদ নগর পুলিশের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৯ এমপিও নীতিমালায় বৈষম্যের প্রতিবাদে রাবিতে আরবি বিভাগের মানববন্ধন রাজশাহী কলেজের দেয়ালে নীরব ইতিহাস চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন  সংগীতশিল্পী বকুল রাজশাহীতে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই: ডা. জাহাঙ্গীর ধানের শীষে ভোট প্রার্থনার জন্য আপনাদের সন্তান আপনাদের দ্বারে আসছে-চাঁদ নগরীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু
শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু

বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পড়াশোনা শেষ করে যাতে কোনো যুবককে বেকার থাকতে না হয় সেজন্য কলকারখানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালে এসব কথা বলেন তিনি। মিনু আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জনগণের অধিকার খর্ব হয় এমন কাজ বিএনপি করবে না। মহানগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দাবি আমি জানি। নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী সদর এলাকা আজ পিছিয়ে পড়েছে। যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নই হবে অগ্রাধিকার।

গণসংযোগ চলাকালে এলাকার সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট ও নাগরিক সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থী মিনু এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মিনু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে তারা তাকে নির্বাচিত দেখতে চান। গণসংযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে বিএনপি প্রার্থী মিনু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব আচরণের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। ১২ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে মিনু নেতাকর্মীদের নিয়ে ২২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার, দোকানপাটে গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে লিফলেট নিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির এড. ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ১২ নং ওয়ার্ড বিএনপি’র রাকিবসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরো খবর