• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
নগরীতে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
নগরীতে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী কলেজে আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।
বিকেলে রাজশাহী কলেজ ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।

Advertisements

উদ্বোধক ছিলেন, রাজশাহী নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর রফিকুল ইসলাম। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ডা. ওয়াসিম হোসেন, বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও নাট্য সম্পাদক বিভান বাদল। আরো উপস্থিত ছিলেন, এ্যাড. জমজেদ আলী, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিও রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন জনসাধারণকে জানানোই এই আলোকচিত্রের মূল উদ্দেশ্য। বেগম জিয়া দেশের ইতিহাসে অমর হয়ে সবার হৃদয়ে থাকবেন। এই আলোকচিত্রের আয়োজন করে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকা।


আরো খবর