• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহী জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীত আয়োজন

তথ্যবিবরণী
সর্বশেষ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহী জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীত আয়োজন
ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহী জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীত আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার অংশ হিসেবে রাজশাহী জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার সকালে নগরীর উপশহরে দপ্তরটির কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Advertisements

রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভ্রাম্যমাণ এ সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী।

এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ সহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রচারে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান নতুন মাত্রা যোগ করবে। শিল্পীরা ভোটারদের সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে গানে গানে বিভিন্ন বার্তা প্রচার করবে। একই সাথে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণ বিধিও প্রচার করবে। দিনব্যাপী এ আয়োজনে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করে।


আরো খবর