• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
নওগাঁয় ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
নওগাঁয় ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস। নিহতরা, শ্রী উজ্জ্বল পাহান (২৫) উপজেলার নুরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে, বীরেন পাহান (৫০), একই গ্রামের মৃত খোকা পাহানের ছেলে, বিপুল পাহান (২২) জিটুয়া পাহাড়ের ছেলে, সঞ্জু উড়াও (৫০) মাংড়া উড়াওর ছেলে, বিপ্লব বড়ুয়া (২৫) অনিল পাহান বাটুর ছেলে।

Advertisements

জানা যায়, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পাটকাঠি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে ।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।


আরো খবর