বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে চারঘাট থানাধীন পিরোজপুর এলাকার পদ্মা নদীর চর এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপ্তিতে বিজিবি জানায়, টহল দল পিরোজপুর এলাকার পদ্মার চরের একটি কলাবাগানের ভেতরে ছদ্মবেশে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে চরের রাস্তা ধরে কলাবাগানের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য মালিকবিহীন বলে জানিয়েছে বিজিবি।