• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে পলাশের বিরল বৃক্ষ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে পলাশের বিরল বৃক্ষ
পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে পলাশের বিরল বৃক্ষ

পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে টানা ২৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিবেশ সংগঠক মাহবুবুল ইসলাম পলাশ। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা “পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ” বর্তমানে দেশের পরিবেশ আন্দোলনে একটি ব্যতিক্রমী ও অনন্য উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে।

Advertisements

এই পরিবেশ পাঠশালায় বর্তমানে বিপন্ন ও বিরল ৩৪৫ প্রজাতির পাঁচ হাজারেরও বেশি গাছ সংরক্ষিত রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বাংলাদেশে প্রথমবারের মতো এখানে সুন্দরবনের ২০ প্রজাতির গাছ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে রয়েছে বিভিন্ন ফলজ বৃক্ষ ও একটি বিশেষ পুকুর, যেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পুকুরের মাছ কেবল দেশীয় ও পরিযায়ী পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

পরিবেশ রক্ষায় প্রতীকী উদ্যোগ হিসেবে মাহবুবুল ইসলাম পলাশ দেশের ৬৪ জেলায় বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই কার্যক্রমের যাত্রা শুরু হয় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এবং শেষ হয় দক্ষিণের সর্বশেষ প্রান্ত টেকনাফে যা দেশের ভৌগোলিক বিস্তৃতিকে ঘিরে একটি শক্তিশালী পরিবেশবান্ধব বার্তা বহন করে।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি তিনি প্লাস্টিক ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিতভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাট-বাজার, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় তিনি সাধারণ মানুষের মধ্যে পাটের ব্যাগ বিতরণ করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। গত ২৬ বছরে তিনি সারাদেশে প্রায় ১ লক্ষ ৮০০টিরও বেশি পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ ও বিতরণ করেছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে নিজ উদ্যোগে বিরল প্রজাতির বৃক্ষের বাগান স্থাপন করেছেন। তার এসব কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত অন্তত ৩ লক্ষ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ এর উদ্যোগে প্রতি বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ দিবসে বৃক্ষরোপণ, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এছাড়া নিজ বাগানে তিনি একটি পাখির অভয়ারণ্য গড়ে তুলেছেন, যা স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই বিশাল কর্মযজ্ঞের সব ব্যয় তিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে বহন করে আসছেন, যা পরিবেশ আন্দোলনে এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত।
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহবুবুল ইসলাম পলাশ ইতোমধ্যে দুইবার জাতীয় পুরস্কার (কৃষি ও বৃক্ষরোপণ খাতে) অর্জন করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক পর্যায়ের সম্মাননাসহ শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
এ বিষয়ে মাহবুবুল ইসলাম পলাশ বলেন, পরিবেশ রক্ষা কোনো একক কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়া সম্ভব হবে না।


আরো খবর