• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ১৪ টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে সর্বমোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়।

Advertisements

রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টায়। এছাড়া রুয়েটে “খ” গ্রুপের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১ টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ১৮ হাজার ২৭৭ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যার মধ্যে রুয়েটে ৮ হাজার ৪৭৭ জন ও বুয়েটে ৯ হাজার ৮০০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যাদের মধ্যে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত রুয়েট ও বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সর্বমোট ১৫ হাজার ৫৬৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে রুয়েটে ৬ হাজার ৮৭৮ জন ও বুয়েটে অংশগ্রহণ করেছে ৮ হাজার ৬৮৯ জন ছাত্র-ছাত্রী। রুয়েটে উপস্থিতি প্রায় ৮১.১৪% ও বুয়েটে উপস্থিতি প্রায় ৮৮.৬৬% অর্থাৎ উভয় কেন্দ্রের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৮৫%।

এদিন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল ও নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার ফলাফল যঃঃঢ়://ধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


আরো খবর