• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
রাজশাহীতে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার
রাজশাহীতে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

রাজশাহী থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় অভিযান অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপরে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটি তল্লাশি করে থানা থেকে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকের দুই সেট, দুই জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র‌্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের বিভিন্ন সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া সকল অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের সরঞ্জাম উদ্ধারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।


আরো খবর