• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২
বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মাদকবিরোধী অভিযানে ২ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার বেলা রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা দিয়ে মাদক পাচার হতে পারে।

Advertisements

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল তাৎক্ষণিকভাবে ছদ্মবেশে টি-বাঁধ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে পদ্মা নদীর অপর পাড় থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে দুইজন মাদক কারবারিকে টি-বাঁধের দিকে আসতে দেখা যায়। নৌকাটি তীরে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য এগিয়ে গেলে নৌকায় থাকা দুইজন নদীর পাড়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত বাবু (৩৫), দামকুড়া থানার চরমাজারদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও আনোয়ার হোসেন (৩৬) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে একটি খালি ডিজেলের ড্রামের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১,০২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একটি ইঞ্জিনচালিত নৌকা, ২টি মোবাইল ফোন ও ৩টি মোবাইল সিম জব্দ করা হয়েছে।


আরো খবর