• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদিনা সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
আদিনা সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ
আদিনা সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে। গত সোমবার জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আদিনা ফজলুল হক সরকারি কলেজ ১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে স্থাপিত হয়।

Advertisements

বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার ঐকান্তিক প্রচেষ্টার ফলে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি প্রাচীনতম কলেজ। ১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬তলা একাডেমিক ভবন, ৫তলা ছাত্রী হোস্টেল, ৫তলা ছাত্র হোস্টেল, নতুন প্রধান গেট, রাস্তা নির্মাণ, ফুলের বাগান সৃজন, শহিদ মিনারের বাউন্ডারি নির্মাণসহ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অগ্রগতি সাধিত হচ্ছে।

জেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এ অর্জনে তথা কলেজের অগ্রগতির জন্য কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর ভূমিকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।


আরো খবর