• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিএনপি সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে: চাঁদ

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিএনপি সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে: চাঁদ
বিএনপি সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে: চাঁদ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন,আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ ইসলাম ধর্ম। ইসলাম কোন দলের এজেন্ডা নয়।

Advertisements

বুধবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামাস্থ দারিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরীব দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন। চাঁদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৮ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘুচাতে বেকারদের চাকুরীর পাশাপাশি বেকারদের কর্মস্থান করা হবে। বাড়ী বাড়ী ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

তিনি আরও বলেন,২৮ বছর আমি আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি কখনও কোন নির্বাচনে হেরে যায়নি। সব সময় আপনাদের সেবা করে গেছি। দিন নয়, রাত নয় সব সময় চেষ্টা করেছি মানুষের বিপদে পাশে থাকার। মানুষের কল্যাণে কাজ করতে আমিসব সময় মানুষের দুয়ারে দুয়ারে গেছি। কখনও মানুষ থেকে নিজেকে লুকিয়ে রাখিনি। আপনারাই আমার বড় শক্তি।

আপনাদের সঙ্গে নিয়েই আমি পথ চলতে চাই। চারঘাট-বাঘার খেটে খাওয়া শ্রমিক মেহেনতি মানুষের আস্থার প্রতীক হয়ে আপনাদের মাঝেই থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। দারিদ্র কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন।


আরো খবর