• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সমৃদ্ধিপূর্ণ রাজশাহী গড়ে তুলতে চাই: মেয়র

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন,সমৃদ্ধিপূর্ণ রাজশাহী গড়ে তুলতে চাই। যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, শিক্ষাগ্রহণ করবে, নির্মল বায়ু গ্রহণ করবে এবং কর্মক্ষেত্রে যাবে, সুখী জীবনযাপন করবে। সেই রকম রাজশাহী গড়ে তুলতে চাই। রাজশাহী কলেজের ২০২৩-২০২৪ সালের শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

সোমবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী, রাজশাহী কলেজের ফোল্ডার ও একগুচ্ছ রজনীগন্ধা তুলে দেন মেয়র।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ শিক্ষাক্ষেত্রে এখন দেশের বটবৃক্ষে পরিণত হয়েছে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও রাজশাহী কলেজ এ উপমহাদেশের শ্রেষ্ঠ কলেজ। এ কলেজের শিক্ষক-শিক্ষার্থী দেশকে নানাভাবে উপকৃত করছে। রাজশাহী শিক্ষানগরী নামে খ্যাত। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ^বিদ্যালয়, রুয়েট সহ সরকারী ও বেসরকারী অসংখ্য স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষানগরী রাজশাহী বর্তমানে পরিচ্ছন্ন, সবুজ, ফুলের নগরী ও রঙিন বাতির শহর হিসেবে পরিচিতি লাভ করেছে।

রাসিক মেয়র আরো বলেন, প্রিয় রাজশাহী আগামীতে আরো অনেক সুন্দর হবে-সেই স্বপ্ন আমরা দেখছি। ধীরে ধীরে চোখের সামনে একটি ফুল যেমন ফুটে ওঠে, সেইভাবে রাজশাহী নিজেকে আস্তে আস্তে মেলে ধরছে, আগামী ৫টি বছরে পুরোপুরি মেলে ধরবে। দেখা যাবে সুন্দর একটা ফুল বাংলাদেশের মধ্যে ফুটেছে, তার নাম রাজশাহী। যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, শিক্ষাগ্রহণ করবে, নির্মল বায়ু গ্রহণ করবে এবং কর্মক্ষেত্রে যাবে, সুখী জীবনযাপন করবে। সেই রকম সমৃদ্ধিপূর্ণ রাজশাহী আমি গড়ে তুলতে চাই।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, উপাধাক্ষ্য ওয়ালিউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। ইতিহাস বিভাগের প্রভাষক আনিসুজ্জামান ও রসায়ন বিভাগের প্রভাষক  লাভলী খাতুন অনুষ্ঠানের সঞ্চালনায় করেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লামিয়া বিনতে কবীর। নবীন শিক্ষাথীদের পক্ষে বক্তব্য দেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তফা জুনায়েদ রাহাত, মানবিক বিভাগের শিক্ষার্থী তাসনিয়া তাহাবিদ তিথি, ব্যবসায় শিক্ষা বিভাগের ইসরাত জাহান তমা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর