• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শহীদ কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করলেন মেয়র

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি

Advertisements

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পর রোববার বিকেলে হযরত শাহ্ মখদুম (রহঃ) এর মাজার জিয়ারত এবং পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজা চত্বরে পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরগণের অভিষেক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় রাসিক মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।


আরো খবর