• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রেললাইন ভাঙায় দেরিতে আড়ানী ছাড়লো সিল্কসিটি

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
রেললাইন ভাঙায় দেরিতে আড়ানী ছাড়লো সিল্কসিটি
রেললাইন ভাঙায় দেরিতে আড়ানী ছাড়লো সিল্কসিটি

রেললাইন ভাঙার কারনে ৪০ মিনিট দেরিতে আড়ানী রেল ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার সকালে রাজশাহীর আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার এই ঘটনাটি ঘটেছে।

Advertisements

জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এক ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে জানান। এরমধ্যে ভাঙ্গা স্থানের অদুরে ট্রেন ৪০ মিনিট থামিয়ে রাখা হয়। রাজশাহী স্টেশন থেকে ট্রেনি ২০ মিনিট লেটে সকাল আটটায় ছেড়ে আড়ানী স্টেশনের অদূরে রেললাইন ভাঙার কারণে আটকে রাখা হয়। সেখান থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে ফের যাত্রা করেছে। সারদা রোড স্টেশনে দাঁড়িয়ে ছিল মহানন্দা এবং আড়ানী স্টেশনে ঈশ্বরদী কমিউটার ট্রেন। পরে রেলওয়ের কর্মীরা রেল মেরামত করে ট্রেনি চলাচল সাভাবিক করে।

আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন বলেন, আড়ানী স্টেশনের পশ্চিমে আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারনে ট্রেন চলাচল কিছুটা বিলম্ব হয়েছিল। পরে মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। প্রায় ৪০ মিনিট পরে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় দুর্ঘটনা হয়নি। এতে যাত্রীরা কিছুটা বিড়ম্বনায় পড়লেও নিরাপত্তার কারণে ট্রেন থামিয়ে রাখা হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বলেন, ৪০ মিনিট সিল্কসিট এক্সপ্রেস ভাঙা স্থানের পশ্চিমে ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভাঙা স্থানে শ্রমিকরা কাজ করছে।


আরো খবর