• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরেকজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আ. রহমান (৫২)। তিনি চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত আজের মোল্লার ছেলে।

Advertisements

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রামে অভিযুক্ত আ. রহমানের বসতবাড়ির মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। বালাদিয়াড় গ্রামে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে আ. রহমানকে আটক করা হয়। দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে রাখা ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অপর অভিযুক্ত চারঘাট থানার নাজমুল ইসলাম বাবু পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর