• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১৫ অক্টোবর মেয়রের দায়িত্ব নিবেন লিটন

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসেবে আবারো দায়িত্ব নিতে যাচ্ছেন পুনঃনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ উপলক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় নগর ভবনের গ্রিন প্লাজায় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু এই তথ্য নিশ্চিত করেছেন।বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন। শপথ নিলেও এখন পর্যন্ত দায়িত্ব নেননি রাসিকের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দায়িত্ব নেওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে।

বিধি অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে গত ২১ মে মেয়র পদ থেকে পদত্যাগ করেন তিনি। ২১ জুনের নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হন। এর মাধ্যমে তিনি টানা তিনবারের মতো মেয়র নির্বাচিত হন। গেল ৩ জুন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে শপথ নেন খায়রুজ্জামান লিটন।

শপথের পরও দায়িত্ব না নেওয়ার বিষয়ে নিয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, এর আগের নির্বাচনে অর্থাৎ ২০১৮ সালের সিটি নির্বাচনের পর ওই বছরের ৫ সেপ্টেম্বর খায়রুজ্জামান লিটন শপথ নিয়েছিলেন। এর ঠিক এক মাস পর অর্থাৎ ৫ অক্টোবর তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেন।

তিনি বলেন, সিটি করপোরেশন পরিচালনা বিধিমালা অনুযায়ী, নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাধারণ সভা যেদিন অনুষ্ঠিত হয়, সেদিন থেকে তাদের পাঁচ বছর মেয়াদকালের সীমা শুরু হয়। ২০১৮ সালে ওই পরিষদের প্রথম সভা হয়েছিল ১১ অক্টোবর।

তিনি আরও বলেন, প্রথম সভার হিসাবে নতুন পরিষদ শপথ নিলেও এই বছরের ১১ অক্টোবর পর্যন্ত আগের পরিষদের কাউন্সিলরদের মেয়াদ আছে। বর্তমান কাউন্সিলররা ১১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাই নিয়ম অনুযায়ী ১২ অক্টোবর থেকে যেকোনো দিন নির্বাচিত সিটি মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারবেন।


আরো খবর