• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দশ হাজারের অধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে ৭৭ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন বক্তারা। আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা নাজমুল কবির মুক্তা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। গত ৩০ সেপ্টেম্বর শিবগঞ্জ পৌরসভার কারিপট্টি এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও আদিনা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Advertisements


আরো খবর