• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডেভিল হান্টসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
ডেভিল হান্টসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪
ডেভিল হান্টসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisements

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২০ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জন রয়েছেন।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এ গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুলু (৫২) টিকাপাড়া এলাকার নজির শেখ ড্রাইভারের ছেলে; আওয়ামীলীগের সক্রিয় কর্মী সোহান (২২) সায়েরপুকুর এলাকার মিজানুর রহমানের ছেলে; আওয়ামীলীগ সমর্থক মিজানুর রহমান (২৫) গোদাগাড়ী থানার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার এরফান আলীর ছেলে ও যুবলীগ কর্মী রবিন (২৭) শেখেরচক পাচানীমাঠ এলাকার মোবারকের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো খবর