• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিশু গবেষক সমাবর্তনে বক্তারা শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
শিশু গবেষক সমাবর্তনে বক্তারা শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার তাগিদ
শিশু গবেষক সমাবর্তনে বক্তারা শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার তাগিদ

শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রমে শিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর আয়োজনে মঙ্গলবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত শিশু গবেষক সমাবর্তন ও সনদ প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

Advertisements

অনুষ্ঠানে শিশু গবেষকদের পাশাপাশি তাদের মা–বাবাকেও সম্মাননা প্রদান করা হয়, যা ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের প্রশংসা অর্জন করে। ‘চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ইকপ্যাট ইন্টারন্যাশনালের সহায়তায় এ সমাবর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের গবেষণালব্ধ বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষণীয় দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। তিনি ২৫ জন শিশু গবেষকের হাতে সনদ তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, এই সমাবর্তন শিশুদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিশুদের পাশাপাশি তাঁদের পরিবারের স্বীকৃতি দেওয়া একটি অনন্য দৃষ্টান্ত। তিনি শিশু সুরক্ষায় সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসিডির প্রকল্প সমন্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডির টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্কিং) সুব্রত কুমার পাল।
প্রকল্পের আওতায় ২৫ জন শিশুর অংশগ্রহণে শিশু নেতৃত্বাধীন গবেষণা পরিচালিত হয়। তারা ফোকাস গ্রুপ আলোচনা, সাক্ষাৎকার এবং স্থানীয় সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে কী ইনফরমেন্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কমিউনিটির ঝুঁকি, প্রতিবন্ধকতা ও শিশু যৌন শোষণ প্রতিরোধের সুযোগগুলো চিহ্নিত করে। এসব গবেষণালব্ধ ফলাফলকে জাতীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রমে রূপ দেওয়ার লক্ষ্যেই এই সমাবর্তনের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশু-কেন্দ্রিক, প্রমাণভিত্তিক ও সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থার কার্যকর সমন্বয় শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মোস্তারী।


আরো খবর