• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

Advertisements

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি মহান অভিভাবককে হারালো। রুয়েট পরিবার এই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

উপাচার্য আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে এবং মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বেগম খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। তাঁর অবদান এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন।

বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, মহান রাব্বুল আলামিন তাঁর পরিবারকে যেনো এই শোক সহ্য করবার তৌফিক দান করেন।


আরো খবর