• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মানিক মিয়ায় জানাজা শেষে স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত জানা গেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তাঁর আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্বামী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Advertisements

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব তথ্য জানান।
এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রণে অংশ নেন। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন আইন উপদেষ্টা।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধ থেকে শুক্রবার জাতীয়ভাবে শোক পালিত হবে।

এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য গভীর প্রকাশ করেন এবং এই শোকের মুহূর্তে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত ছিলেন। এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছিল তাঁর। অবশেষে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেখ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

ঢাকা মেইল


আরো খবর