• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের আশা

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের আশা
পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের আশা

দেশের উত্তরের জনপদ বরেন্দ্র অধ্যুষিত নওগাঁর পত্নীতলায় দিগন্ত জোড়া ফসলের মাঠেগুলো এখন শুধু হলুদের সমারোহ। চারদিকে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। এ দিকে মৌয়ালরা কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

Advertisements

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুল প্রকৃতিতে এক নান্দনিক রূপ দিয়েছে। যেন প্রকৃতি সেজেছে হলুদ কন্যায়। ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে, যা আকৃষ্ট করছে মৌমাছি ও প্রকৃতিপ্রেমীদের। সরিষার ক্ষেতে বসছে পোকা খাদক সুইচোরা, বুলবুলি ও শালিকের ঝাঁক। এই মনোরম দৃশ্য দেখতে এবং ক্যামেরাবন্দি করতে দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন সরিষার মাঠে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে চলতি রবি মৌসুমে সরিষা চাষ করা হয়েছে ৬ হাজার ৫শ হেক্টর জমিতে।কৃষি বিভাগ থেকে কৃষকদের সরিষা চাষ, রোগবালাই দমন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।
প্রণোদনার আওতায় ৫ হাজার ৫শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও সরিষা বীজ-১ কেজি করে দেওয়া হয়েছে। এবার উপজেলায় বারি-১৪ ও বারি-১৫ এবং বারি-১৮ জাতের সরিষা চাষ হয়েছে বেশি। প্রতি বিঘা জমিতে ৬ থেকে ৭ মণ সরিষা ফলন হয়।


আরো খবর