• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গণমাধ্যমের উপর ভিসা নীতিকে মুক্ত গণমাধ্যমের উপর হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে শুধুমাত্র দেশ পরিবর্তন হয়েছে তা নয়, তিনি দেশের মানুষের ভাগ্যেরও পরিবর্তন করেছেন। দেশ যখন বদলে গেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ যখন এভাবে এগিয়ে যাচ্ছে, তখন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার রাজশাহী মহানগরীর পাঠানপাড়া শিমুল তলার মোড় আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়া আবার ভবন, খোয়াব ভবন তৈরি করবেন। সারাদেশে ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছিল, এবার ৫ হাজার জায়গায় বোমা হামলা হবে। রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, এবার সারাদেশে বাংলা ভাই হবে। বাংলাদেশ পাকিস্তান, আফগানিস্তানের পর্যায়ে চলে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আমাদের বলেছে, ‘আগামী মাসে ফাইনাল খেলা হবে।’ আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি। তবে ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা দল বদল করেন কিনা বিএনপির ভাইয়েরা সেদিকে খেয়াল রাখবেন।

গণমাধ্যমের উপর ভিসা নীতিকে মুক্ত গণমাধ্যমের উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ড. হাছান মাহমুদ বলেন, আজকে ভিসানীতি হয়েছে। তবে এই ভিসা নীতিতে কারে ভিসা দিবে, কারে দিবে না, এটি তাদের ব্যাপার। তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো। আপনারা কোন নেতাকে ভিসা দিবেন কাকে দিবেন না, সেটা আপনাদের ব্যাপার। তবে গণমাধ্যমকে কেনো ভিসানীতিতে ফেলা হবে সেটি আমার বোধগম্য নয়। তাদের এই ভিসা নীতি আমাদের স্বাধীন গগণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা।


আরো খবর