• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নগরীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নগরীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নগরীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহীতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

Advertisements

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহীদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।


আরো খবর