• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ১৫ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীতে ১৫ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পসহ এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, মোঃ শহিদুল ইসলাম (৪০)। তিনি বাঘা থানার বলিহার বেতীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। মঙ্গলবার সকালের র‌্যাব৫ এর অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। এসময় বাস যোগে নাটোর যাবার সময় শহিদুলের কাছে থেকে নকল দেড় লাক্ষ ১০ টাকার রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে নকল রাজস্ব স্ট্যাম্প ও পূর্বে ব্যবহৃত রাজস্ব স্ট্যাম্পসমূহ বিক্রয় করে সরকারের পাশা-পাশি জনসাধারণের ক্ষতিসাধন করে আসছে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় প্রতারণা আইনে মামলার প্রক্রিয়া চলছে।


আরো খবর