• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তারেক রহমান দেশে আসায় আনন্দ মিছিল করেছে চৌডালা বিএনপি

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
তারেক রহমান দেশে আসায় আনন্দ মিছিল করেছে চৌডালা বিএনপি
তারেক রহমান দেশে আসায় আনন্দ মিছিল করেছে চৌডালা বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌডালা ইউনিয়ন শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের জোহুর আহম্মেদ মিয়া কলেজ থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে চৌডালা বাজারে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

Advertisements

এতে বক্তব্য রাখেন, চৌডালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চৌডালা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সাব্বির মন্ডল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সাবেক সভাপতি রেজাউল হক সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আতাউর রহমান বলেন তারেক রহমানকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। দীর্ঘ ১৭ বছর পরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে ফিরেছেন। তারেক রহমান বিগত দিনের ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী চাপে রেখে তাকে দেশে আসতে দেয়নি। আজ ২৫ ডিসেম্বর আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। দেশবাসী উৎসবমুখর পরিবেশে আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বরণ করছে।


আরো খবর