• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ধামইরহাটে দিঘী খননে মিললো কষ্টি পাথরের মুর্তি

ধামইরহাট প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
ধামইরহাটে দিঘী খননে মিললো কষ্টি পাথরের মুর্তি

নওগাঁর ধামইরহাটে প্রায় ১৫ কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে শিমুলতলী উপজেলার কাশিপুর গ্রামের নলপুকুর বুড়োইল দিঘী থেকে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।

Advertisements

তিনি আরও জানান, সুবেদার তহুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন। এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন। মূর্তিটি অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকা।


আরো খবর