• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নোয়াখালীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
নোয়াখালীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী দুর্গম জাগলার চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisements

নিহতদের মধ্যে আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন (৪০)-এর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাগলার চরে জেগে ওঠা একটি বিশাল চরের দখল নিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষই পেশিশক্তি প্রদর্শনের পাশাপাশি কিছু জমি মৌখিকভাবে বিক্রি করে। মঙ্গলবার সকালে ওই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আলাউদ্দিন বাহিনীর প্রধানসহ পাঁচজন নিহত হন। পরে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে মরদেহগুলো উদ্ধার করে। হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, ঘটনার পর দুর্গম ওই চরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সুত্র: জাগো নিউজ


আরো খবর