• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

Advertisements

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হাসান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসান আলী।
রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছিল। পাশাপাশি দোকানে সারের কোনো হালনাগাদ মূল্যতালিকা টানানো ছিল না এবং বিক্রির সময় ক্রেতাদের মূল্য রশিদও দেওয়া হচ্ছিল না।

তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর স্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত দামে সার বিক্রি না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন কৃষক জানান, সার কেনার সময় অনেক দোকানেই নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করা হয়। প্রতিবাদ করলে কখনো কখনো সার না দেওয়ার ঘটনাও ঘটে। এতে চাষাবাদের খরচ বেড়ে যাচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


আরো খবর